প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১২, ২০২৩

বিনোদন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর

রোজায় যে মহৎ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিলেন অ্যানি খান

আসন্ন রমজানে একটি মহৎ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিলেন ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানানো অভিনেত্রী অ্যানি খান। তিনি জানিয়েছেন, রোজায় প্রতিদিন ১০ জন করে গরিব ও মিসকিনকে ইফতার করাবেন। কেউ চাইলে তার এ উদ্যোগে শরিক হতেও পারবেন। শনিবার নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে অ্যানি খান লেখেন, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও লোকের অভাবে প্রতিদিন মানুষকে ইফতার করানো কষ্টকর হয়। তাই আপনাদের সুবিধার্থে আল্লাহর সন্তুষ্টির নিয়তে আসছে রমজান মাসে এবারই প্রথম ইফতার প্রজেক্ট হাতে নিয়েছি। আমার দ্বীনি বোন রান্নার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। স্ট্যাটাসে অ্যানি খান আল্লাহর রাসুলের একটি হাদিস উল্লেখ করে লেখেন, হযরত যায়েদ ইবনে জুহানি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)। প্রিয় বোনেরা ও ভাইয়েরা আসুন, আসছে বরকতময় রমজানে বেশি বেশি দান করে গরিব মিসকিনদের ইফতার করিয়ে আমলনাময় সওয়াব যোগ করি। যে সওয়াবের প্রতিদান মহান আল্লাহ স্বয়ং নিজে দেবেন। অ্যানি খান আরও জানান, প্রতিদিন অন্তত ১০ জন গরিব মিসকিন রোজাদারকে ইফতার করার লক্ষ্যে আনুমানিক ৭৫ হাজার টাকা বাজেট ধরা হয়েছে। আমাদের এ চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করি। আপনাদের সাধ্য অনুযায়ী দান করুন। ইনশাআল্লাহ, এ দান সে কঠিন দিনের নাজাতের উসিলা হবে।