প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত আরও ৭২, যুদ্ধবিরতির আহ্বান


লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত আরও ৭২, যুদ্ধবিরতির আহ্বান
লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সর্বশেষ হামলায় আরও ৭২ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ। এই পরিস্থিতিতে লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা মিত্র দেশগুলো। ইসরাইলি বাহিনী ও লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানিয়েছে এসব দেশ। যুক্তরাষ্ট্রসহ ১১টি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা কূটনৈতিক মীমাংসার পৌঁছানোর অংশ হিসেবে কূটনীতির উপায়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরির জন্য এমন পদক্ষেপ নিতে চাইছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লেবাননে ইসরাইলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। এদিকে লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। স্থল অভিযান চালাতে উত্তর ইসরাইলে সামরিক বাহিনী একটি মহড়া শুরু করে। চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত স্থানান্তর করা ‘সাঁজোয়া বহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের’ সঙ্গে দেখা করেছেন তিনি। গ্যালান্ট আরও বলেন, ‘ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক।’ সূত্র: বিবিসি

সর্বশেষ :

‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়”   সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর   ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয়   শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় নওগাঁয় পরিচ্ছন্নতা কর্মীদের জেলা পুলিশের শারদীয় দুর্গাপূজার সম্মাননা উপহার প্রদান।   নওগাঁয় পরিচ্ছন্নতা কর্মীদের জেলা পুলিশের শারদীয় দুর্গাপূজার সম্মাননা উপহার প্রদান। নওগাঁর নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত।   নওগাঁর নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত। সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা   সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা   জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা