শালিখায় জামায়াতের সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল


শালিখায় জামায়াতের সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল
মাগুরার শালিখায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সন্ত্রাস,দুর্নীতি,অত্যাচার,অবিচার,জালাও- পুড়াও,ভাংচুর,চাঁদাবাজ,লুণ্ঠন এর প্রতিবাদে এবং ঐক্য সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রীতি সভা ১২সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে সম্প্রীতি সমাবেশ ও পরবর্তী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমাবেশে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র-শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে জড়ো হতে থাকে বেলা ৩ টায় সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে জনস্রোত গড়াই যশোর-মাগুরা মহাসড়কসহ আশপাশের রাস্তায়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি বাকের,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু,শালিখা উপজেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক মোঃ আনিসুর রহমান মিল্টন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আব্দুল গফফার,সহ-সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান,শ্রমিক কল্যাণ জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম, জেলা ছাত্র-শিবিরের সভাপতি মোঃ আশিক খান,অমুসলিম বিভাগের জেলা শাখার সেক্রেটারী শ্রী উত্তম কুমার বিশ্বাস, জেলা ল-ইয়ার্স কাউন্সিলের সভাপতি ফরিদ আহমেদ, শালিখা উপজেলা ব্যবসায়ী শাখার সভাপতি মোঃ নায়েব আলী বিশ্বাস, শালিখা উপজেলা ছাত্র-শিবিরের সভাপতি মোঃ আবু উবাইদা প্রমুখ । এ সময় বক্তব্যে জামায়াতের নেতাকর্মীরা বলেন, অন্যায়,অবিচার, জুলুম নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জোর আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে বিশাল গণ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর সমাবেশ স্থল থেকে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ইসলামী স্লোগান দিতে দেখা যায়।

সর্বশেষ :

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে   ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের   গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর   লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত   ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ   যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের   গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ   টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি   বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি