সবকিছুই স্বাভাবিক আছে: তামিম


সবকিছুই স্বাভাবিক আছে: তামিম
সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্বের জেরে নাকি বাংলাদেশ দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ নেই। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবাল জানান, সবকিছু স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। আজ না, অনেকদিন। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিং রুম খুশি থাকে, তখন এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে। এর আগে ক্রিকবাজকে বিসিবি সভাপতি পাপন বলেন, আমি আপনাকে বলতে পারি, এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি তাদের যে সমস্যাগুলো আছে, তা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা আমার পর্যবেক্ষণ। বিসিবিপ্রধান আরও বলেন, তাদের (সাকিব ও তামিম) উভয়কে একটা বার্তা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি জানি না তোমাদের মধ্যে কী চলছে, তবে তোমরা যে ম্যাচ বা সিরিজ খেলছো সেখানে যেন এই সমস্যাগুলো সামনে না আসে। তারা দুজনেই এমন শর্ত মেনে চলার আশ্বাস দিয়েছেন। পাপন জানান আগে থেকে বর্তমানে ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা উন্নত হয়েছে, তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমে কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশটা খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই ইংল্যান্ড সিরিজ থেকেই আমি তাদের সম্পর্কে পরিবর্তন চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি