আরএমপির ১১ পুলিশ কর্মকর্তার রদবদল


আরএমপির ১১ পুলিশ কর্মকর্তার রদবদল
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন। বুধবার বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়। আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক করা হয়েছে। মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে কর্ণহার থানায় একই পদে, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি নিয়মিত প্রশাসনিক রদবদল। সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী এই পদায়ন করা হয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর