সাকিব-তামিম-মুশফিকদের কেউ নেই, ভাঙল ১৮ বছরের কীর্তি


সাকিব-তামিম-মুশফিকদের কেউ নেই, ভাঙল ১৮ বছরের কীর্তি
বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’-এর অন্যতম তিন তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। গত দেড় দশকে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে তাদের। পরিসংখ্যান বলছে, গত ১৮ বছরে বাংলাদেশ যত ওয়ানডে খেলেছে, তাতে এই ত্রয়ীর কেউ না কেউ তো ছিলেন-ই। তবে এবার সেই কীর্তি ভেঙেছে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে সাকিব-তামিম-মুশফিকদের কেউই নেই। তামিম তো দীর্ঘ সময় ধরেই দলের বাইরে। রাজনীতিতে সাকিব আল হাসানের এখন জাতীয় দলের ব্রাত্য হওয়ার জোগাড়। বাকি ছিলেন মুশফিক, কিন্তু আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার সময় আঙুলে চোট পেয়ে তার সিরিজ শেষ হয়ে গেছে। পরিসংখ্যান ঘেঁটে জানা যায়, বাংলাদেশের টানা ৩১০ ওয়ানডেতে এই ত্রয়ীর কেউ না কেউ খেলেছেন। তাদের কাউকে ছাড়া বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে ম্যাচের দেখা মিলেছিল ২০০৬ সালের ৪ আগস্ট।

সর্বশেষ :

মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে   মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল   ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায়   বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ   পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার   চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা   দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার   বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি প্রত্যাখ্যান টোকিওর, ইউনূস সরকারের পিআর স্টান্টের দায় মেটাচ্ছে বিএনপি সরকার বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু কন্যাসহ ইতি রানীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন দাবি পুলিশের!   বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু কন্যাসহ ইতি রানীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন দাবি পুলিশের!