সার সংকটের মুখে বিশ্ব


সার সংকটের মুখে বিশ্ব
ফসফরাসের অত্যধিক ব্যবহারের কারণে সার সংকটের মুখে পড়েছে বিশ্ব। রোববার এক প্রতিবেদনে বিজ্ঞানীদের এই সতর্ক বার্তা তুলে ধরেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। সংকটটি বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন হ্রাসসহ মিথেন গ্যাস বৃদ্ধির ফলে বৈশ্বিক উত্তাপ ও কার্বন নির্গমনের জলবায়ু সমস্যাও বাড়িয়ে তুলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা। প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৫০ মিলিয়ন টন ফসফেট সার বিক্রি হয়। বিরাট এ সরবরাহ পৃথিবীর ৮০০ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে। বিশ্বে মরক্কো এবং পশ্চিম সাহারায় সবচেয়ে বেশি পরিমাণ ফসফেট রয়েছে। চীন দ্বিতীয়, আলজেরিয়া তৃতীয়। ফসল উৎপাদন ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও অতিরিক্ত ফসফরাস ব্যবহারের ফলে সার সংকট দেখা দিচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে উন্নয়নশীল দেশগুলো। এছাড়া উৎপাদন হ্রাস পাওয়ায় ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা তো রয়েছেই। একই সময়ে ফসলের মাঠ থেকে ফসফেট সার পয়োনিষ্কাশন বর্জের সঙ্গে মিশে গিয়ে মিশছে নদী, হ্রদ এবং সমুদ্রে। এর ফলে ব্যাপক শৈবাল জন্মাচ্ছে কারণ ফসফেট শৈবাল বৃদ্ধিতে সহায়তা করে। যা জলজ মৃত অঞ্চল তৈরি করে মাছের মজুতকে হুমকির মুখে ফেলছে

সর্বশেষ :

পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর   আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর