সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯।


সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর গ্রামে নতুন স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশের বাগান থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার উত্তর বাজার গ্রামের শাহিন মিয়া (৩৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঠাকুরবাড়ী গ্রামের শেখ রমজান (৪৯), একই থানার মদনগঞ্জ শান্তিনগর গ্রামের মো. দেলোয়ার (৩০), ঝাউতলা গ্রামের মো. রকি (২৬), বন্দর কোট পাড়া গ্রামের মুন্না মুক্তার (২০), বন্দর শাহী দত্তবাড়ী গ্রামের মো. মামুন (২৪), ঝাউতলা গ্রামের তুষার (২৪), নন্দিপাড়া গ্রামের মো. তুষার আহম্মেদ (২৫) এবং চাঁদপুর জেলার সদর কয়লাঘাট গ্রামের মো. আরিফ বেপারি (৩৩)।এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শেখরনগর নতুন স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশের বাগানের ভেতর সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে সক্রিয় ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক