সুদানে ক্ষমতার লড়াই: ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই বাহিনী


সুদানে ক্ষমতার লড়াই: ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই বাহিনী
 টানা তিন দিন লড়াইয়ের পর ২৪ ঘণ্টা (এক দিন) যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। সুদানের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে। এদিকে গত চার দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে দেশটিতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত ও ২০০০ জন আহত হয়েছে। সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস এ কথা জানান। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় মানবিক দিক বিবেচনা করে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মিলিশিয়া আরএসএফ। যুদ্ধবিরতির ঘোষণা প্রথমে আসে আরএসএফের পক্ষ থেকেই। মিলিশিয়া বাহিনীর প্রধান মোহাম্মেদ হামদান দাগালো জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আলোচনা করেছেন। এতে যুদ্ধবিরতির বিষয়টি ছিল। তবে সেনাবাহিনী জানায়, তারা যুদ্ধবিরতি সম্পর্কে কিছু জানে না। কিন্তু পরবর্তী সময়ে জেনারেল শামস এল দিন কাব্বাসি নামের এক জেনারেল সংবাদমাধ্যম আল-আরাবিয়া টিভিকে জানান, সেনাবাহিনী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার। আরও পড়ুন: সুদানে সেনাবাহিনী-আরএসএফ\'র সংঘাতে নিহত বেড়ে ২০০ সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ অঞ্চল এখন শান্ত রয়েছে। তবে মঙ্গলবারও প্রেসিডেন্ট ভবন এবং সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে সংঘর্ষ হয়েছে। এদিকে সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের একটি গাড়িবহর লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন। জি-৭-এর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিংকেন বলেন, সুদানে সংঘটিত ঘটনাটি ছিল বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং অবশ্যই অনিরাপদ। এর আগে রাজধানী খার্তুমে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক আইদেন ও’হারা লাঞ্ছিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সর্বশেষ :

বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ   বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা   ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম   ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি   এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ   হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ   বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ   হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ   সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ