হেলেনা জাহাঙ্গীরের দুই বছরের কারাদণ্ড


হেলেনা জাহাঙ্গীরের দুই বছরের কারাদণ্ড
প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর এবং মামলার অপর চার আসামিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সোমবার এ রায় দেন। হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী আবদুর রব এ তথ্য নিশ্চিত করেন। হেলেনা জাহাঙ্গীর ছাড়া দণ্ডিত অপর চার আসামি হলেন জয়যাত্রা টিভির মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান, সমন্বয়ক সানাউল্ল্যাহ নূরী ও নিজস্ব প্রতিবেদক মাহফুজ শাহরিয়ার। রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন আদালতে অনুপস্থিত ছিলেন। আইনের দৃষ্টিতে তারা পলাতক হওয়ায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এ ছাড়া আদালতে উপস্থিত বাকি তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জয়যাত্রা টিভির প্রতিনিধি পরিচয়ে আবদুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ২০২১ সালের ২ আগস্ট হেলেনা জাহাঙ্গীরসহ কয়েকজনকে আসামি করে রাজধানীর পল্লবী থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, হেলেনা জাহাঙ্গীর তার মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনে ভোলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে বাদীর কাছ থেকে ৫৪ হাজার টাকা নিয়েছেন। তিনি জয়যাত্রা টেলিভিশনে কয়েক মাস কাজ করেছেন। এ সময় টেলিভিশন কর্তৃপক্ষ প্রত্যেক মাসে তার কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছে। এ মামলায় ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত গত বছরের ২২ এপ্রিল হেলেনা জাহাঙ্গীরসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি