হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু


হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু
নোয়াখালীর চাটখিল উপজেলায় হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে এক হ্যান্ড টলি চালকের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মো.আলমগীর হোসেন (৩৫) নেত্রকোনা জেলার ভারহাটা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। সে চাটখিলের ভীমপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করত। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাটখিল মারকাজ মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে চাটখিল বাজার থেকে একটি হ্যান্ড টলিতে অতিরিক্ত রড বোঝাই করে পার্শ্ববতী একটি বাড়িতে যাচ্ছিলো আলমগীর। যাত্রা পথে সোনাইমুড়ী মুখি চাটখিল মারকাজ মসজিদের সামনে পৌঁছলে অতিরিক্ত রড বোঝাইয়ের কারণে হ্যান্ড টলির সামনের অংশ ভেঙ্গে গাড়িতে থাকা রড তার মাথার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করিয়া চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ যাওয়ার আগে নিহতের স্ত্রী ও মা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক