১০০ বছর পর এসে পৌঁছাল চিঠি!


১০০ বছর পর এসে পৌঁছাল চিঠি!
চিঠি পাঠানোর ১০০ বছর পর তা এসে প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ১৯১৬ সালে পাঠানো ওই চিঠিটি সম্প্রতি দক্ষিণ লন্ডনের হ্যালেট রোডের ঠিকানায় আসার পর এ নিয়ে হইচই শুরু হয়। খবর সিএনএনের। চিঠি পেয়ে গ্লেন বৃহস্পতিবার সিএনএনকে এক প্রতিক্রিয়ায় বলেন, চিঠিটি পেয়ে প্রথমে মনে করেছিলাম ২০১৬ সালে পাঠানো। পরে খেয়াল করে দেখি, এতে রানির পরিবর্তে রাজার স্ট্যাম্প মারা। রাজা পঞ্চম জর্জের ছবিসংবলিত ১ পেনির স্ট্যাম্প লাগানো ছিল চিঠিতে। প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে এটি পোস্ট করা হয়। তখন রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মই হয়নি। ১৯১৬ সালে পাঠানো চিঠিটি পেয়ে যারপরনাই অবাক ২৭ বছর বয়সি গ্লেন। পোস্টাল অ্যাক্ট-২০০০ এর বিধান অনুযায়ী, প্রাপক ছাড়া চিঠি খোলা দণ্ডনীয় অপরাধ। কিন্তু গ্লেন নিজের কৌতূহল আর চেপে রাখতে পারেননি। তিনি চিঠিটি খুলে ফেলেন। পরে তিনি এটির ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পেরে স্থানীয় একটি পাক্ষিক পত্রিকা নরউড রিভিউ কার্যালয়ে নিয়ে যান। চিঠিটি কেটি নামে একজনকে লেখা। এর প্রথম লাইনটি ছিল, মাই ডিয়ার কেটি।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড