প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩

আনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস সম্পর্কিত ভারত-মার্কিন উদ্যোগ উদ্বোধন


আনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস সম্পর্কিত ভারত-মার্কিন উদ্যোগ উদ্বোধন
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি) সম্পর্কিত যুক্তরাষ্ট্র-ভারত উদ্যোগ উদ্বোধন করেছেন। খবর এএনআই। এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস লিখেছে- এবার লক্ষ্যকে বাস্তবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। অজিত দোভাল এবং জ্যাক সুলিভান আনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি) সম্পর্কিত যুক্তরাষ্ট্র-ভারত উদ্যোগের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জো বাইডেন ঘোষিত- প্রযুক্তি ক্ষেত্রে কৌশলগত, বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে- যুক্তরাষ্ট্র ও ভারত পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে একটি উন্মুক্ত এবং সুরক্ষিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করবে। এর আগে গত ৩০ জানুয়ারি এক বৈঠকে মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রাইমোন্দো, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য জ্যেষ্ঠ মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত বিজনেস কাউন্সিল আয়োজিত গোলটেবিল বৈঠকে উভয় দেশের ৪০ জনেরও বেশি সিইও, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং চিন্তাবিদেরা উপস্থিত ছিলেন। এতে যুক্তরাষ্ট্র ও ভারত আইসিইটির অধীনে নানা সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সর্বশেষ :

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা   “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা