মাদ্রিদে বাংলাদেশিদের গর্বের উৎসব, এক লাখ সদস্যে পৌঁছাল কমিউনিটি গ্রুপ


মাদ্রিদে বাংলাদেশিদের গর্বের উৎসব, এক লাখ সদস্যে পৌঁছাল কমিউনিটি গ্রুপ
স্পেন বাংলাদেশি কমিউনিটি গ্রুপ তাদের ১ লাখ সদস্য পূর্তি উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা প্লাজা লাভাপিয়েসে এক জমকালো চা চক্র ও কেক কাটিং অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডমিন প্যানেল। অনুষ্ঠানে কমিউনিটির সদস্যরা একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে এই অর্জন উদযাপন করেন। আয়োজকরা জানান, স্পেন বাংলাদেশি কমিউনিটি বর্তমানে স্পেনসহ ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কাছে একটি জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশেষ করে স্পেনে প্রায় ৫ লাখ অভিবাসীর ঐতিহাসিক বৈধকরণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে গ্রুপটি ব্যাপক পরিচিতি লাভ করে। এছাড়াও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, তথ্য আদান-প্রদান, সহযোগিতা এবং সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে গ্রুপটি। এসময় উপস্থিত ছিলেন স্পেন বাংলাদেশি কমিউনিটি গ্রুপের এডমিন সাইফুল ইসলাম হিমেল, শুভ হাসান, নাসিরুল ওয়াহাব অপু, হোসাইন ইকবাল ও হানিফ মিয়াজি। এছাড়াও স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অ্যাডমিন প্যানেল জানায়, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে স্পেন বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠান শেষে অতিথিরা কমিউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ :

বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’