আলিয়ার নামের পাশে ‘কাপুর’ পদবি, জনসমক্ষে জানালেন নিজেই


আলিয়ার নামের পাশে ‘কাপুর’ পদবি, জনসমক্ষে জানালেন নিজেই
বলিউডের বহু অভিনেত্রী নিজেদের নামের পাশে তাদের স্বামীর পদবি জুড়েছেন। তাদের মধ্যে অন্যতম করিনা কাপুর খান,ঐশ্বরিয়া রাই বচ্চন প্রমুখ। এবার বিয়ের দুই বছরের মাথায় প্রকাশ্যে স্বামীর পদবি প্রকাশ্যে আনলেন আলিয়া ভাট। ২০২২ সাল নাগাদ বেশ ঘরোয়াভাবেই অভিনেতা রণবীর কাপুরের সাথে বিয়ে সেরেছিলেন আলিয়া ভাট। ওই বছরেই মেয়ে রাহা আসে অভিনেত্রীর কোল আলো করে। বিয়ের পরেই আলিয়ার নামের পাশে জুড়ে যায় কাপুর পদবি। যদিও সে কথা এতদিন প্রকাশ্যে আনেননি আলিয়া। তবে সম্প্রতি কপিল শর্মার কমেডি শো-তে এসে নিজেই এ কথা ফাঁস করেছেন অভিনেত্রী। তাই খাতায়-কলমে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন আলিয়া ভাট কাপুর। প্রসঙ্গত সামনেই মুক্তি পেতে চলেছে আলিয়ার আসন্ন নতুন সিনেমা ‘জিগরা’। এই সিনেমার প্রচারেই অভিনেত্রী এসেছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সিজেন-২ তে। সেখানেই আলিয়া প্রথম নিজেকে পরিচয় দেন আলিয়া ভাট কাপুর বলে। শো হোস্ট সুনীল সিং গ্রোভারের সাথে কথোপকথনের মাঝেই এদিন অভিনেত্রী জানান, আনুষ্ঠানিকভাবে কাগজে-কলমে তিনি নিজের নামের পাশে যোগ করেছেন কাপুর পদবি। নামের পাশে কাপুর পদবি যোগ করার কথা জনসমক্ষে এই প্রথম সামনে আনলেন তিনি। বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন আলিয়া।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি