প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৩

বিনোদন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর

এগারোটা ফ্লপ ছবি, অভিনয় ছেড়েই দিচ্ছিলেন অমিতাভ!

আশি পেরিয়েও পুরোদমে অভিনয় করে চলেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। তার জীবনীশক্তি যেন অফুরান। অথচ তিনিই নাকি একটা সময় অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন! সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আনলেন সালমান খানের বাবা, চিত্রনাট্যকার সেলিম খান। অভিনয় জীবনের শুরুতে পর পর ছবি ফ্লপ করছিল অমিতাভের। এগারোটি ছবিতে ব্যর্থ হন অভিনেতা। হতাশ অমিতাভ চলচ্চিত্র জগৎ ছেড়ে দেবেন বলেই ভেবেছিলেন। এমন সময় তার কাছে আসে ‘জঞ্জির’ ছবির প্রস্তাব। নির্মাতাদের প্রয়োজন ছিল জয়া বচ্চনকে। তিনি তখন রয়েছেন তার কেরিয়ারের সেরা সময়ে। ছবির বিক্রয়যোগ্যতা তৈরি করতে জয়ার মুখ দরকার ছিল। পুত্র আরবাজ খানের কাছে সেলিম বলেন, ‘‘দেব আনন্দ, ধর্মেন্দ্র, দিলীপ কুমারের মতো তারকাদের কথাই এই ছবির প্রধান চরিত্রটির জন্য ভাবা হয়েছিল। ধর্মেন্দ্র এবং দেব আনন্দ ব্যক্তিগত কারণে অভিনয় করতে রাজি হননি। দিলীপ কুমারের মনে হয়েছিল, চরিত্রটি বড় বেশি একমাত্রিক। পরে অবশ্য এই চরিত্র না করার জন্য আক্ষেপও করেছিলেন তিনি।’’ সেলিম জানান, কিছু ছবিতে অমিতাভের কাজ তার ও তার বন্ধু চিত্রনাট্যকার জাভেদ আখতারের ভাল লাগলেও পর পর ফ্লপের নজিরের জন্যেই পরিচালক প্রকাশ মেহরা তাকে নিতে আগ্রহী ছিলেন না। তিনি বলেন, ‘‘অমিতাভ তখন নতুন, তিনি ভাল অভিনেতা ছিলেন, সন্দেহ নেই। তার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়, তবু ছবিগুলো ফ্লপ করছিল কারণ ছবির বিষয়বস্তু শক্তিশালী ছিল না। তবে, সাধারণত ছবি ফ্লপ করলে তার দায় বর্তায় অভিনেতার উপরেই। ১১টি ছবির বিপর্যের পরে তিনি ইন্ড্রাস্ট্রি ছেড়েই দিতে চেয়েছিলেন। নায়িকারাও তার সঙ্গে কাজ করতে চাইতেন না। আমি জয়াকে নেয়ার কথা বলি ছবিতে। চিত্রনাট্য শুনে জয়ার ভাবনা ছিল, ছবিতে তার করার মতো কিছুই নেই। জয়া শেষ পর্যন্ত আমার কথায় অমিতাভের জন্যই অভিনয় করতে রাজি হন।’’ ‘জঞ্জির’ অমিতাভকে বলিউডে প্রতিষ্ঠা দেয়। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসাবে তার যাত্রাও শুরু এই ছবি থেকেই।