প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬

এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত


এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত
এশিয়ান গেমসে উশু ইভেন্টের নারী ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে বাংলাদেশের জন্য অন্তত একটি পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্তিনা। তবে ইন্দোনেশিয়ান প্রতিযোগী ওজনজনিত কারণে ডিসকোয়ালিফাইড (অযোগ্য) ঘোষিত হওয়ায় সরাসরি জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে যান জিন্নাত। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে পুরুষদের লাইট হেভিওয়েট বক্সিংয়ে মোশাররফ হোসেনের ব্রোঞ্জ জয়ের পর এটিই হতে যাচ্ছে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক। বিষয়টি নিশ্চিত করে উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানান, সেমিফাইনালে ওঠার মাধ্যমেই বাংলাদেশের অন্তত একটি পদক জয় নিশ্চিত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত। দিলদার হোসেন দিলু বলেন, ‘সেমিফাইনালে জিতলে জিন্নাত সোনা জয়ের লড়াইয়ে নামবেন। আর সেমিফাইনালে হেরে গেলেও এই ইভেন্ট থেকে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত।’

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি