কঠিনতম কন্ডিশন জয় করে উচ্ছ্বসিত বাটলার


কঠিনতম কন্ডিশন জয় করে উচ্ছ্বসিত বাটলার
ম্যাচের আগে বাংলাদেশ দলের ব্যাটার-বোলারদের চেয়ে মিরপুর শেরে বাংলার উইকেট এবং কন্ডিশন নিয়ে বেশি কথা বলেছেন জস বাটলাররা। ইংলিশ অধিনায়কের দাবি, এটা ছিল তাদের জন্য কঠিনতম কন্ডিশন। ওই কন্ডিশন জয় করতে পেরে উচ্ছ্বসিত তিনি। ম্যাচ শেষে অধিনায়কের বক্তব্যে বাটলার বলেছেন, ‘ম্যাচটি জিততে পেরে উচ্ছ্বসিত। ম্যাচের আগে কন্ডিশন নিয়ে নিজেদের মধ্যে অনেক আলাপ করেছি আমরা। দল হিসেবে এটা ছিল আমাদের জন্য কঠিনতম কন্ডিশন। এই ধরনের উইকেটে মানিয়ে নিয়ে কীভাবে খেলতে হয় তার জন্য মালানের ইনিংসটি শিক্ষনীয় ।’ বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, তারা ৩০-৩৫ রান কম করে ফেলেছেন। ২৫০ রান করার মতো অবস্থানে ছিলেন তারা। অথচ বাটলার বলছেন, পেস এবং স্পিন বোলিংয়ে তাদের আরও ভালো করার সুযোগ ছিল। অতিরিক্ত থেকে ২৬ রান দিয়েছেন তারা। না হলে, বাংলাদেশকে আরও কম রানে আটকানো যেত। অস্ট্রেলিয়ায় গত বছর টি-২০ বিশ্বকাপ জেতা ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে কী, আমাদের বোলিংয়ে উন্নতি করার আরও জায়গা আছে। উইকেটে পেসার এবং স্পিনারদের জন্য ভালো করার সুযোগ ছিল। অনেক বেশি অতিরিক্ত রান (২৬ রান) দিয়েছি আমরা। তবে ভালো ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিততে পেরেছি। এমন উইকেটে ছোট ছোট জুটির মূল্য অনেক।’

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার