প্রকাশিতঃ অক্টোবর ৪, ২০২৬

কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?


কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। দেশের অগ্রগতির জন্য সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করে সমঝোতা ও ঐকমত্য গড়ে তুলতে তিনি আহ্বান জানান। বৃহস্পতিবার বঙ্গভবনে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমএবি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি বলেন, “একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষের ক্ষতি করা এবং মামলার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সবাইকে দেশের জন্য একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ সঠিকভাবে এগিয়ে যেতে পারে না।” দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক রূপান্তরে নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে রাজনৈতিক সমঝোতা দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়া অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন। এমএবির ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংগঠনটি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের প্রচারিত মিথ্যা তথ্যের বিপরীতে গবেষণাভিত্তিক ও তথ্যনির্ভর উপস্থাপনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তায়ও সংগঠনটি ভূমিকা রেখেছে। রাষ্ট্রপতি আরও বলেন, এমএবির মতো পেশাজীবী সংগঠন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে। অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিবেচনায় নিয়ে সংগঠনটির যোগ্য ও দক্ষ সদস্যদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। সাক্ষাতে এমএবির প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তাঁর রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। সংগঠনের কার্যক্রমে অতীতে তাঁর সহযোগিতা ও উৎসাহের কথা স্মরণ করে তাঁরা ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি তাঁদের সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?