কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ১২৯ তম জন্মদিন উদযাপিত


কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ১২৯ তম জন্মদিন উদযাপিত
প্রখ্যাত বাউল সাধক মরমী কবি জালাল উদ্দিন খাঁ\'র ১২৯তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনা সভা ও সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউল সাধক, মরমীকবি জালাল উদ্দিন খা\' কেন্দুয়ার আসদহাটি গ্রামে ১৮৯৪ সালের ২৫ এপ্রিল জন্ম গ্রহন করেন এবং ১৯৭২ সালের ৩১ জুলাই তিনি মৃত্যু বরণ করেন। তার পিতার নাম সদরুদ্দীন খাঁ। তিনি দুই ছেলে,তিন মেয়ে ও স্ত্রী শামছুন্নাহারকে রেখে মৃত্যু বরণ করেন এবং নিজ বাড়ির আঙিনায় তার মাজার অবস্থিত। মৃত্যুর ৩৩ বছর পর মোট ৭০২ টি গান নিয়ে ২০০৫ সালে প্রকাশিত হয় তাঁর জালাল গীতিকা সমগ্র। বিংশ শতাব্দীর বিশ থেকে ষাটের দশকের অবদি প্রাকৃত বাঙ্গালীজনের এই গীতি কবি তার সাধনায় লিপ্ত ছিলেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় \'সাধকের চেয়ে সাধনা বড়\' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা জেলার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, প্রধান আলোচক ছিলেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু রনেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি প্রমুখ। এছাড়াও কবি, সাংবাদিক,মানবাধিকার কর্মী, শিল্পী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দুয়ার একাধিক শিল্পী গান পরিবেশন করেন। এছাড়াও বাউল সাধক জালাল উদ্দিন খাঁ\'র স্মরণে তার নিজ বাড়িতে জন্মদিন উপলক্ষে তার মাজার প্রঙ্গনে জালাল মেলা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার