প্রকাশিতঃ অক্টোবর ৬, ২০২৬

ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার


ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এ.এফ. রহমান হল ছাত্রসংসদের জিএস ও শাখা ছাত্রদলের নেতা তামিম চৌধুরীর বিরুদ্ধে হলের ক্যান্টিনে খাবার খেয়ে বিল না দেওয়ার (ফাউ খাওয়া) গুরুতর অভিযোগ উঠেছে। ক্যান্টিন কর্তৃপক্ষের ভাষ্য, পদবী ও দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে ফ্রিতে খেয়ে আসছেন এবং টাকা চাইলে উল্টো ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। ক্যান্টিন সংশ্লিষ্টরা জানান, জিএস নির্বাচিত হওয়ার পর থেকেই তামিম চৌধুরী খাবারের বিল দেওয়া বন্ধ করে দেন। তিনি প্রায়শই বন্ধুদের নিয়ে এসে নাস্তার বদলে বড় অঙ্কের বিল করেন এবং খাওয়ার শেষে টাকা না দিয়েই সটান কেটে পড়েন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের বাকির খাতার মতো নয়; বরং তিনি বকেয়া রাখার কথা না বলেই প্রতিদিন ফ্রিতে খেয়ে যান। সম্প্রতি ক্যান্টিন কর্তৃপক্ষ বকেয়া টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যান্টিন বন্ধ করার হুমকি দেন। ক্যান্টিন পরিচালনা কমিটির দাবি, তার রাজনৈতিক দল বর্তমানে প্রভাবশালী অবস্থানে থাকায় এই আচরণ করছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা তামিম চৌধুরী। তার দাবি, তিনি ক্যান্টিনে সচরাচর যান না। আর গেলেও নিজ থেকে বিল দিতে চান, কিন্তু ক্যান্টিন মালিক তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। হল সংসদের জিএস হিসেবে সম্মানের খাতিরেই তারা হয়তো টাকা নেন না বলে তিনি ধারণা করছেন। বিষয়টি তিনি হল সংসদের অন্যান্য প্রতিনিধিদেরও জানিয়েছেন বলে উল্লেখ করেন। এ বিষয়ে সাংগঠনিক অবস্থান জানতে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ :

৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ   ৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার   পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের   শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার   ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা   ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির   সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই   সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা   কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা