গাইবান্ধার ব্রক্ষপুত্র নদে ধরা পড়লো ৩১ কেজির বাঘাইড় মাছ


গাইবান্ধার ব্রক্ষপুত্র নদে ধরা পড়লো ৩১ কেজির বাঘাইড় মাছ
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ। আর এই মাছটি বিক্রি হয় ২১ হাজার ৭০০ টাকায়। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী পৌর শহরে বিশালাকৃতির এই বাঘাইড় মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন এক জেলে। এ সময় উৎসুক মানুষের ভিড় জমে। এরই মধ্যে দাম হাকানো হলে প্রতি কেজি ৭০০ টাকা দরে ক্রয় করেন ভোক্তারা। যৌথভাবে মাছ কিনে নেওয়া হয় বলে জানান তারা। এক জেলে (বিক্রেতা) বলেন, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার জালে বিশালাকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য পলাশবাড়ী পৌর শহরে নেওয়া হয়। গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের বাঘাইড়টি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। এর আগেও ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ তার জালে আটকা পড়েছিল বলেও জানান তিনি। পলাশবাড়ীর ক্রেতা সুমন মিয়া জানান, বড় আকারের এই মাছটি দেখে কেনার আগ্রহ হয়। সামর্থ না থাকায় এককভাবে নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা কয়েকজন মিলে ৭০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৭০০ টাকায় ক্রয় করি।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই