প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩

গুচ্ছের বিপক্ষে অনড় ইবি শিক্ষক সমিতি


গুচ্ছের বিপক্ষে অনড় ইবি শিক্ষক সমিতি
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার বিপক্ষে অনড় সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। একই সঙ্গে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। রোববার বিকেল পৌনে ৪টায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়েছে, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সমন্বয়হীনতার ও দীর্ঘসূত্রিতা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এর ফলে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতার বিষয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়টি এরই মধ্যে লিখিতভাবে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে জানানো হয়েছে। এরপরও সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় সভায় উপাচার্যের অংশগ্রহণ ও গণমাধ্যমে আগের ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সংক্রান্ত খবরে শিক্ষকদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে মধ্যবিত্ত ছেলে-মেয়েদের ওপর এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। পরিষ্কার একটা সিস্টেম ডেভেলপ হোক এটাকে আমরা নিরুৎসাহিত করছি না। কিন্তু এক্সপেরিমেন্ট চালাতে আমি রাজি না। আমরা এখন পর্যন্ত গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছি। এর আগে বেলা ১১টায় সংগঠনটির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, কোষাধ্যক্ষ ড. আবদুল্লাহ-আল-মাসুদসহ অন্য কার্যনির্বাহী সদস্যরা ।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ