চাঁপাইনবাবগঞ্জে এমপি নুরুল ইসলাম বুলবুলের সকল শ্রেনীর মানুষের সাথে ঈদুল ফিতরের কুশল বিনিময়
মোঃ ফয়জুল ইসলাম উপজেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ সদর
পবিত্র ঈদুল ফিতরের দিনে জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির দিনব্যাপী কর্মসূচি:
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী ঈদগাহ নিজ এলাকা নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে সকাল ৭টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
এরপর নামোশংকরবাটী আঙ্গারিয়াপাড়া পাইকড়তলা মোড়ের নিজ বাসভবনে সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য অবস্থান করবেন।
দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত স্বরুপনগর ইয়াতিম খানায় শিশুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
বিকাল ৩টা হতে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের একমাত্র বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর বিকাল ৫টা পর্যন্ত বিশ্বরোড মোড়ে থাকবেন। আবার বিকাল ৫টা হতে ৬টা পর্যন্ত বারোঘরিয়া বাজারে অবস্থান করবেন।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিট হতে ৭টা ১৫ মিনিট পর্যন্ত ইসলামপুরের হায়াত মোড়ে অবস্থান করবেন। এরপর রাত ৮টা পর্যন্ত মিরের খৈলান এলাকায় উপস্থিত থাকবেন।
তারপর রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত চরমোহনপুরে থাকবেন, রাত ১০টা পর্যন্ত টিকরামপুর মোড়ে অবস্থান করবেন।
এরপর রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত নতুনহাটে এবং রাত ১১টা পর্যন্ত বটতলাহাটে জনগণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।সবসময় চাঁপাইনবাবগঞ্জের মানুষের পাশে থেকে যেনো
