চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থী নূূরুল ইসলাম বুলবুলের সাংবাদিক সম্মেলন।
আবুল কাশেম, উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে আজ রবিবার ০১/০২/২০২৬ খ্রষ্টাব্দ বেলা ১১.৩০ মিনিটে জেলা জামায়াত অফিসে সাংকবাদিক সম্মেলন করেন জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান ও পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি ও অনান্য নেতৃবৃন্দ।