চৌগাছায় বিদ্যুৎ স্পষ্টে স্ত্রীর মৃত্যু স্বামী আহত।


চৌগাছায় বিদ্যুৎ স্পষ্টে স্ত্রীর মৃত্যু স্বামী আহত।
যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে হাজেরা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এবং স্বামী আকিচুর রহমান (৪৫) মারাত্মক আহত হয়েছেন। সোমবার সকালে পৌর শহরের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা পৌর শহরের ইছাপুর গ্রামের আকিচুর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহত পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। আকিচুর রহমানের প্রতিবেশী চাচাতো ভাই বিল্লাল বলেন আকিচুর রহমান ইজি বাইক চালায়। প্রতিদিনের মত ইজিবাইক চালিয়ে রাতে বাইক টি চার্জে দেয়। সোমবার সকালে ঘুম থেকে উঠে আকিচুর রহমানের স্ত্রী হাজেরা বেগম বাইকে হাত দিলে বিদ্যুৎ স্পষ্ট হয়। এ সময় তাকে বাচাতে গেলে তার স্বামী আকিচুর রহমান আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়। এ অবস্থা দেখে তাদের মেয়ে মিথিলার চিত্কারে স্হানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক হাজেরা বেগম কে মৃত ঘোষণা করেন এবং আকিচুর রহমান কে হাসপাতালে ভর্তি করেন। আকিচুর রহমানের মেয়ে মিথিলা বলেন আমার বাবা পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিন রাতে বাড়িতে এনে চার্জে দেন। এই রাতেও চার্জে দিয়ে ঘুমাতে যান। সকালে বাইক বের করতে গেলে এ ঘটনা ঘটে। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমন হাসান বলেন হাজেরা বেগম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার স্বামী আকিচুর রহমানের অবস্থাও আশংকা মুক্ত।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা