প্রকাশিতঃ অগাস্ট ৪, ২০২৬

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী


স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেয়েছেন। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর ফলে এ মামলায় কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই, যদি অন্য কোনো মামলায় তিনি আটক না থাকেন। এর আগে গত ৬ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত যাহের আলভীর জামিন আবেদন নাকচ করেন। তারও আগে ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার অপর আসামি ও যাহের আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত জব্দ করে। ঘটনার দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এজাহার অনুযায়ী, যাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয় ২০১০ সালে।

সর্বশেষ :

কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা   কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু   মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা   রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা সরকারি মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত   সরকারি মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হোটেল শ্রমিকদের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান।   হোটেল শ্রমিকদের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান। মুন্সীগঞ্জে দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।   মুন্সীগঞ্জে দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মাগুরায় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নিরাপত্তা।   মাগুরায় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ঝুঁকিপূর্ণ মণ্ডপে বাড়তি নিরাপত্তা। মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা   মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা