জাপানি গাড়ির ওপর শুল্ক কমালেন ট্রাম্প


জাপানি গাড়ির ওপর শুল্ক কমালেন ট্রাম্প
জাপানি গাড়ি আমদানির ওপর শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়া মোটর কোম্পানি জায়ান্ট টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো প্রতিষ্ঠানের সংকট দূর হলো। খবর বিবিসি জুলাই মাসে ঘোষিত একটি চুক্তির আনুষ্ঠানিক রূপ দিয়েছেন ট্রাম্প। ওই সময়ে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা জাপানের সব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে যানবাহন ও ওষুধ। হোয়াইট হাউস জানিয়েছে, টোকিও মার্কিন প্রকল্পে ৫ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে। এ ছাড়া আমেরিকান অর্থনীতি প্রসারে তারা গাড়ি, চালসহ অন্যান্য পণ্য বাজারজাত করবে। এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর এই চুক্তিটি করা হয়েছে। জাপানের অর্থনীতি রপ্তানির ওপর নির্ভরশীল, দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ গাড়ি থেকে আসে। কিন্তু গত আগস্টে ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকরের ফলে বিশ্বব্যাপী একটি কম্পন তৈরি হয়। কারণ পরিবর্তিত এই বৈশ্বিক বাজারে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ীরা। গত মাসে টয়োটা সতর্ক করে বলেছিল যে, মার্কিন শুল্কের প্রভাবে এই বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হবে।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার