জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট


জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট
কারাগারে আটক অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় ফরমে নিজের স্বাক্ষর করার অনুমতি চেয়ে বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করেছেন তিনি। আবেদনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) প্রতি নির্দেশনা এবং এ বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে এই আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। এর আগে গত রোববার (১২ এপ্রিল) ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। কিন্তু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে থাকায় জেল কোড অনুসরণ করে তার স্বাক্ষর সংগ্রহের জন্য প্রশাসনিক অনুমতির প্রয়োজন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমন পেশাজীবী এই শীর্ষ সংগঠনের নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থী হওয়ার প্রাথমিক ধাপ হিসেবে তার স্বাক্ষর প্রয়োজন, যার অনুমতি চেয়ে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছি। উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য। বর্তমানে তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে এবং তিনি কারাবন্দি অবস্থায় আছেন। বন্দি থাকলেও আইনজীবী হিসেবে নিজের পেশাজীবী সংগঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর