প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৩

ডিসির গাড়িতে ধাক্কা দিয়ে ৬ মাসের জন্য কারাগারে গেলেন ট্রাকচালক


ডিসির গাড়িতে ধাক্কা দিয়ে ৬ মাসের জন্য কারাগারে গেলেন ট্রাকচালক
ঝালকাঠিতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়িতে ধাক্কা দেওয়ায় পারভেজ মোল্লা নামের এক ট্রাকচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের পৌর মিনি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে। দণ্ড পাওয়া পারভেজ মোল্লা মাদারীপুরের শিবচর এলাকার বাবলাতলা গ্রামের বাসিন্দা। তিনি ন্যাশনাল পলিমার গ্রুপের মালপত্র সরবরাহের কাজ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে পৌর মিনি পার্ক (খেয়াঘাট) থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপভর্তি ট্রাকটি। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেন। ঘটনার সময় গাড়িতেই ছিলেন জেলা প্রশাসক ফারহা গুল। তবে তিনি অক্ষত আছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালককে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গাড়ির মালিকের কাছে ট্রাকটি হস্তান্তরের আগে যাবতীয় কাগজপত্র যাচাই করে জরিমানার অর্থ ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, জব্দ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। দণ্ডিত ট্রাকচালককে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ফারাহ গুল জানান, তিনি বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। দক্ষ চালকের চেষ্টায় বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাঁকে রক্ষা করেছেন।

সর্বশেষ :

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’।   মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’। মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।   মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা