প্রকাশিতঃ ফেব্রুয়ারী ৩, ২০২৩

তুমব্রুর অনিবন্ধিত রোহিঙ্গাদের ট্রানজিট শিবিরে স্থানান্তরের কথা ভাবছে সরকার


তুমব্রুর অনিবন্ধিত রোহিঙ্গাদের ট্রানজিট শিবিরে স্থানান্তরের কথা ভাবছে সরকার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে অবস্থান নেওয়া শূন্যরেখার রোহিঙ্গাদের মধ্যে যারা অনিবন্ধিত তাদের কক্সবাজারে ট্রানজিট শিবিরে স্থানান্তর করার কথা ভাবছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। সেহেলী সাবরীন বলেন, ২৫ জানুয়ারি রোহিঙ্গা নিয়ে জাতীয় টাস্ক ফোর্সের সভায় তুমব্রু গ্রামে অবস্থান নেওয়া শূন্যরেখার রোহিঙ্গারা নিবন্ধিত কি না তা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে নিবন্ধিত রোহিঙ্গাদের নিজ নিজ শিবিরে নেওয়া হবে। কমিটি রোহিঙ্গাদের স্থানান্তর এবং মানবিক সহায়তার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা চেয়েছে। আর কোনো রোহিঙ্গা না নেওয়ার কথা বললেও সীমান্তে রোহিঙ্গাদের নিবন্ধন করা হচ্ছে। এ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, যেসব রোহিঙ্গা ইতোমধ্যে নিবন্ধিত, তাদের নিজ নিজ শিবিরে স্থানান্তর করা হবে। যারা নিবন্ধন করেননি, তাদের অস্থায়ী আশ্রয়ের জন্য কক্সবাজারে ট্রানজিট শিবিরে স্থানান্তর করার কথা ভাবা হচ্ছে। আর যদি কারও অপরাধমূলক রেকর্ড থাকে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন   কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা   “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা   ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী   “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?   কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে   প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি   রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের   এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের