প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ৭০ লক্ষাধিক শিশু আক্রান্ত: জাতিসংঘ


তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ৭০ লক্ষাধিক শিশু আক্রান্ত: জাতিসংঘ
গত সপ্তাহের সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে দুই দেশে সত্তর লাখের বেশি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও এর আগেই সংস্থাটি হাজার হাজার শিশু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় জাতিসংঘ। খবর: আলজাজিরা’র। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ’র মুখপাত্র জেমস ইল্ডার জেনেভায় বিফ্রিংকালে সাংবাদিকদের বলেন, ‘তুরস্কে যে ১০ প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে, সেই ১০টি প্রদেশে ৪ দশমিক ৬ মিলিয়ন অর্থাৎ ৪৬ লাখের মতো এবং সিরিয়ায় এ সংখ্যা আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ।’ জেমস ইল্ডার বলেন, ‘ইউনিসেফের ধারণা, এরই মধ্যে হাজার হাজার শিশু মারা গেছে। এখন থেকে মৃত্যুর সংখ্যাই যে বাড়তে থাকবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, এই সংখ্যা আরও বাড়তে থাকবে।’ গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের গাজিয়ান্তেপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ধসে পড়ে ছয় হাজারের বেশি ভবন। কয়েকজনকে উদ্ধার করা গেলেও অব্যাহতভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে দুই দেশে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। কেবল তুরস্কেই মারা গেছেন ৩৫ হাজার ৯৭৪ জন। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ জনের। এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনও অনেক ভবনের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।

সর্বশেষ :

নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা   নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা   পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩   তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার   মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা   সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি   শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”   হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ   যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ