দামুড়হুদায় ভোটকেন্দ্রে ১ জনকে ২ বছরের কারাদণ্ড


দামুড়হুদায় ভোটকেন্দ্রে ১ জনকে ২ বছরের কারাদণ্ড
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় নির্বাচন চলাকালে কেন্দ্রের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. আরিফুল ইসলাম লাল্টু (৪০) নামে একজনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ৩টার দিকে দর্শনা সরকারি কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকার বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্পিতা আক্তার এ রায় প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে চুয়াডাঙ্গা-২ নির্বাচন এলাকার বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া বসরী দামুড়হুদা সড়কে অভিযান চালায়। এ সময় সড়ক আইনে ৬ জনকে অবৈধ মোটরযান চালানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ   চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ   শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ   রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে   ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি   আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও   মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও   হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি   কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি