দুবাইয়ে সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন-শাকিব খান


দুবাইয়ে সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন-শাকিব খান
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত হয়েছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ সিজন-২। আজমান উইনার স্পোর্টস ক্লাবে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তার স্ত্রী ইউএই উইমেন্স এসোসিয়েশনের সভাপতি আবিদা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী তমা মির্জা, পরিচালক রায়হান রাফীসহ বেশ কয়েকজন তরুণ শিল্পী। আয়োজনে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য ইলিয়াস কাঞ্চন ও ‘পরাণ’ সিনেমার জন্য চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া করোনাকালে যারা মাঠের যোদ্ধা ছিলেন তাদের মধ্যে কয়েকজন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অ্যাওয়ার্ড সিজন-২ এর আয়োজক ছিলেন মালা খন্দকার, রুবায়েত ফাতিমা তনি এবং জেইন প্রপার্টিজের (ইউএই) কর্ণধার জাহিদ হাসান। আয়োজক মালা খন্দকার বলেন, দুবাইয়ে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত এবং যারা রিয়েল রেমিট্যান্সযোদ্ধা এমন সফল বাংলাদেশিদের খুঁজে বের করে আমরা তাদের রিয়েল হিরো’স অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মান জানিয়েছি। আগামীতে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে থাকা প্রবাসীদের নিয়ে রিয়েল হিরো’স অ্যাওয়ার্ড অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান