ধর্মের বাণী যথাযথ প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী


ধর্মের বাণী যথাযথ প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ধর্মের বাণী যথাযথভাবে প্রচার করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। দেশে শান্তি-সম্প্রীতি অব্যাহত রাখাগেলে উন্নয়নের কাংখিত গন্তব্যে দেশ অনায়াসে পৌঁছে যাবে। মঙ্গলবার(২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে ইসলামের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এসব মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ধর্ম পালনে ব্যাপক ভূমিকা রাখবে। হজকে সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত করতে হজ আইন-২০২১ প্রণয়ন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা চালু করেছেন এবং জেদ্দা বিমানবন্দরে হজ টার্মিনাল স্থাপন করেছেন। তিনি ইসলামী-আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দাওড়া হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান প্রদান করেছেন। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এই ঐতিহ্য রক্ষা করতে সকল ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। তিনি ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদান করেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেন, টঙ্গিতে বিশ্ব ইজতেমার জমি প্রদান করেন, কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা করেন, মদ-জুয়া নিষিদ্ধ করেন, রেসকোর্স ময়দানে ঘোড়া-দৌড় বন্ধ করেন, বেতার ও টেলিভিশনে কোরআন তেলাওয়াত চালু করেন। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রত্না আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

সর্বশেষ :

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন   আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন গ্রেফতার তিন চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক