নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত।
অনলাইন নিউজ ডেক্স
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,কৃষি কর্মকতা রফিকুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার; নিরাপদ হোক নারী ও কন্যার অধিকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
