নওগাঁ -৬ কোন চাঁদাবাজি চলবেনা দোয়া ইফতার মহাফিলে,সংসদ সদস্য রেজু
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁ র আত্রাই উপজেলার তিনটি ইউনিয়নের সম্বনয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২রা ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার আহসানগন্জ হাইস্কুল মাঠে আহসানগন্জ, ভোঁপাড়া এবং পাঁচপুর ইউনিয়ন বিএনপি র সম্বনয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৬ আসনে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু,
প্রধান অতিথি তার বক্তব্যে নওগাঁ -৬ রাণীনগর -আত্রাই কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে
এ যাত্রায় সকলের সহযোগিতা চেয়েছেন,এবং কোন চাঁদা বাজি চলবেনা বলে হুশিয়ারি দেন।
ইফতারের প্রাক্কালে দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সহ তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সখিদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল জলিল চকলেট, আব্দুল মান্নান সরদার,
সাংগঠনিক সম্পাদক আবুক্কর সিদ্দিক,
সঞ্চালনায় কামরুল ইসলাম সাগর।
এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ফুল দিয়ে সংবর্ধনা জানান
মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু,কে নওগাঁ -৬ উপস্থিত
উপজেলা বিএনপি সহ ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা।
