নাচোলে (চাঁপাইনবাবগঞ্জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
অনলাইন নিউজ ডেক্স
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় দরিদ্র মানুষদের মাঝে ৩টি ইউনিয়নে ১২শ ১০পিছ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ডাসকো ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও হেকস/ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।