নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি
অনলাইন নিউজ ডেক্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে স্বাক্ষর করেছেন পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠানকে জিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি), রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডি, এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পিটিসিতে সংযুক্ত ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) এবং বর্তমানে সুপার নিউমারারিতে অতিরিক্ত ডিআইজি হওয়া মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেরোরিজম ইউনিটের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
