প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩

নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন


নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন
নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে শহিদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা সদর দল কোম্পানীগঞ্জ উপজেলা দলকে ২-১ এ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টেসেরা খেলোয়াড় নির্বাচিত হন জেলা সদর দলের খেলোয়াড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার। টুর্নামেন্টে নোয়াখালী সদর উপজেলা দল কবিরহাট উপজেলা দলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাদেকুর রহমান, সাংবাদিক আবু নাছের মঞ্জু। এ সময় খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, আমন্ত্রিত অতিথি ও রেফারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দল, খেলোয়াড়, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এ ধরণের আয়োজন চলমান রাখার ঘোষণা দেন। উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে নোয়াখালীর ৯ উপজেলা দল ও জেলা সদর দলসহ সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ :

আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ   আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত