প্রেমিকার সাবেক প্রেমিককে খুনের পর হৃৎপিণ্ড বের করলেন যুবক!


প্রেমিকার সাবেক প্রেমিককে খুনের পর হৃৎপিণ্ড বের করলেন যুবক!
প্রেমিকার সাবেক প্রেমিককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, হত্যার পর তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে আনেন অভিযুক্ত। এরপর রক্তাক্ত লাশের ছবি তুলে প্রেমিকাকে হোয়াটসঅ্যাপও করেন বর্তমান প্রেমিক। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। নিহতের নাম নবীন আর ঘাতকের নাম হরিহরকৃষ্ণ। দুজনেই দিলখুশনগরের একটি কলেজে পড়তেন। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নবীন ও হরিহরের সঙ্গেই পড়তেন ওই তরুণী। দুজনেই ওই তরুণীর প্রেমে পড়েন। নবীনের সঙ্গে বেশ কিছু দিন প্রেম করেন ওই তরুণী। পরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর হরিহরের সঙ্গে প্রেম শুরু করেন তরুণী। অভিযোগ, বিচ্ছেদের পরও তরুণীর সঙ্গে ফোনে কথা বলতেন নবীন, তাকে মেসেজ পাঠাতেন। এতে হরিহর হতাশ হয়ে পড়েন। পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, দীর্ঘ দিন ধরেই নবীনকে খুন করার সুযোগ খুঁজছিলেন হরিহর। ১৭ ফেব্রুয়ারি সেই সুযোগ আসে। দুজনেই নেশাগ্রস্ত ছিলেন। প্রেমিকাকে নিয়ে তর্কে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে নবীনকে গলাটিপে হত্যা করেন হরিহর। খুনের পর তার মাথা কেটে ফেলেন অভিযুক্ত। বের করে আনা হয় হৃৎপিণ্ড। গোপনাঙ্গ এবং হাত ও পায়ের আঙুলও কেটে দেওয়া হয়। এমনকি যুবকের রক্তাক্ত লাশের ছবি তুলে প্রেমিকাকে হোয়াটসঅ্যাপও করেন হরিহর। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এ ঘটনায় হরিহরকে ও তার প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার