প্রেমের ফাঁদ চক্রের দুই নারীসহ ১২ সদস্য গ্রেপ্তার


প্রেমের ফাঁদ চক্রের দুই নারীসহ ১২ সদস্য গ্রেপ্তার
সামাজিক মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠতা গড়ে ওঠার পর এক ব্যক্তিকে দেখা করার অনুরোধ জানায় তুলিয়া আক্তার সুমি নামের তরুণী। রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজার সামনে দুজনের দেখা হয়। এর পর সুমি তাঁকে বাসায় নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তিকে কয়েকজন এলোপাতাড়ি মারধর করে মোটা অঙ্কের টাকা আদায় করে। এ ঘটনায় জড়িত চক্রটির ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো– তুলিয়া আক্তার সুমি, দুলালী ওরফে মীম, ওমর ফারুক, শফিকুল ইসলাম শান্ত, সজল তালুকদার, মো. ইয়াছিন, নাছির খান, সাদ্দাম, মেহেদী হাসান শাহরিয়া, আজিজুল হাকিম টুটুল, কামরুল ইসলাম ও মো. রাব্বি। গত রবি ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ভোরে সায়েদাবাদ জনপদ মোড় এলাকা থেকে চক্রের সদস্যরা দুই ব্যক্তিকে অপহরণ করে। তাদের মাতুয়াইল কবরস্থান রোড এলাকার একটি বাসায় আটক রেখে মারধর করা হয়। তখন অজ্ঞাতনামা দুই নারীর সঙ্গে তাদের আপত্তিকর ছবি তুলে রাখা হয়। তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তারা দুজনের মানিব্যাগে থাকা ৪৮ হাজার টাকা, দুই ভরি ওজনের রুপার চেইন, একটি হিরার আংটিসহ বিকাশ, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে তোলা ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়। অপর ঘটনায় চক্রের সদস্য সুমির ফাঁদে পড়েন এক ব্যক্তি। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত ১৫ ডিসেম্বর তিনি ডেমরায় যান। তখন তাঁকে মারধর করে আট লাখ টাকা চাঁদা দাবি করে সুমির সহযোগীরা। টাকা দিতে অস্বীকার করলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে তিনি সঙ্গে থাকা ৪৮ হাজার ৫০০ টাকা, এক ভরি ওজনের স্বর্ণের দুটি আংটি ও পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আনা ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা এনে দেন। পরে তাঁকে নানা হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ১৩ জানুয়ারি ডেমরা থানায় মামলা করেন। পুলিশ জানায়, পৃথক দুটি ঘটনার তদন্তে জানা যায়, জড়িতরা একই চক্রের সদস্য। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী ও ডেমরা থানার একাধিক দল ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এই চক্রের সদস্যরা সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে। তাকে ফাঁদে ফেলে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা