প্রকাশিতঃ অক্টোবর ৪, ২০২৬

“বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী


“বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী
ইউরোপের মাটি থেকে বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে কড়া বার্তা এলো। সুইজারল্যান্ডের জেনেভা প্রেস ক্লাবে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে স্পষ্ট ভাষায় সুইডেনের প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোনা হাগু স্ট্রিন্ডবার্গ ঘোষণা করেছেন যে, “বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই, গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ ধসে পড়েছে এবং বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ধ্বংস করা হয়েছে।” আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স’ (জিসিডিজি) এবং ‘তুমুকু ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন’-এর যৌথ উদ্যোগে গতকাল ২রা অক্টোবর ‘বাংলাদেশের সাংবিধানিক সংকট: শিক্ষার অধিকার, বেআইনি আটক এবং প্রহসনের ট্রাইব্যুনালের দণ্ড’ শীর্ষক এই বিশেষ আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়ালি ও অডিও বার্তার মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রহসনের বিচার ও বেআইনি মৃত্যুদণ্ডের আন্তর্জাতিক প্রতিবাদ সুইডিশ বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মোনা হাগু স্ট্রিন্ডবার্গ তাঁর দীর্ঘ ৯ মিনিটের বক্তব্যে বর্তমান প্রশাসন ও রাজনৈতিক আদালতের বেআইনি কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। মনগড়া ও প্রহসনের ট্রাইব্যুনাল প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে বিরুদ্ধমত ও আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তা আইনের শাসনের চরম অবক্ষয়। পরিকল্পিত রাজনৈতিক নিপীড়ন ও বিচারহীনতা বিষয়ে তিনি বলেন, বিএনপির বর্তমান সরকার ও প্রশাসন যৌথভাবে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে কোনো প্রকার প্রমাণ ছাড়াই মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজা দিচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। গণতান্ত্রিক পরিবেশ শূন্যের কোঠায় নেমে এসেছে উল্লেখ করে এই মানবাধিকার কর্মী বলেন, স্বাধীন বাকস্বাধীনতা, আইনের সমতা এবং নাগরিকদের সামাজিক ও মৌলিক নিরাপত্তাকে বর্তমান শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে হরণ করেছে। এ নিয়ে তিনি বিশ্বমঞ্চে সতর্কবার্তা দেন। জেনেভায় শেখ হাসিনার মূল বক্তব্য ঘিরে বৈশ্বিক তোলপাড় সেমিনারে মূল বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে চলমান অমানবিক গ্রেপ্তার, কারাগারে নির্যাতন এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে দেওয়া বেআইনি রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সাজানো বিচারের ভয় দেখিয়ে তাঁকে তাঁর দেশ ও মানুষের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পর্তুগিজ রাজনীতিবিদ পাওলো কাসাকার পর এবার সুইডেনের প্রখ্যাত আইনজীবী মোনা স্ট্রিন্ডবার্গের জেনেভা প্রেস ক্লাবের সরাসরি বক্তব্য প্রমাণ করে— বিএনপি সরকারের জঘন্য রাজনৈতিক প্রতিহিংসা ও বিচার ব্যবস্থার নগ্ন ব্যবহার এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত ও ধিকৃত। এই আন্তর্জাতিক চাপ এবং ডিসেম্বরে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চূড়ান্ত রূপরেখা দেশের রাজপথ থেকে শুরু করে বিশ্বের প্রতিটি কূটনৈতিক টেবিলে বিএনপি সরকারের ওপর প্রবল চাপ তৈরি করেছে।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?