বার্মিংহামে মুসল্লির গায়ে আগুন, অভিযুক্ত আটক


বার্মিংহামে মুসল্লির গায়ে আগুন, অভিযুক্ত আটক
যুক্তরাজ্যের বার্মিংহামে একটি মসজিদ থেকে নিজের বাড়ি ফেরার পথে এক মুসল্লির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক দুস্কৃতকারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় গ্রিনিচ মান সময় ১৯টায় মসজিদ থেকে বের হওয়ার পর ৭০ বছর বয়সী এক মুসুল্লিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় অভিযুক্ত ব্যক্তি। মঙ্গলবার অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করতে সমর্থ হয় পুলিশ। এ ঘটনার আসল কারণ খুঁজে বের করতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন ব্রিটিশ কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলেছে, হামলার শিকার মুসল্লি ডুডলি রোডের একটি মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসে এবং সংক্ষিপ্ত আলাপ করে। পরে ওই ব্যক্তি তার গায়ে একটি অজ্ঞাত বস্তু ছিটিয়ে জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটিও খতিয়ে দেখা হবে। ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বিবিসি জানিয়েছে, আগুনে ওই বৃদ্ধের মুখমণ্ডল পুড়ে গেছে। তবে তিনি গুরুতর আহত হননি। অভিযুক্ত হামলাকারীকে পুলিশ ডুডলে রোড থেকে আটক করে। এমন ন্যাক্কারজনক ঘটনার পর যৌথ বিবৃতি দিয়েছেন এজবাস্টন শহরের কাউন্সিল লিডার ইয়ান ওয়ার্ড, কমিউনিটি সেফটির কেবিনেট সদস্য জন কটন এবং ওয়ার্ড কাউন্সিলর শ্যারন থম্পসন এবং মার্কাস বার্নাসকোনি। তারা এ হামলাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ওই এলাকায় বসবাসরত মুসলিমদের সবসময় সহায়তা করার আশ্বাস দিয়েছেন তারা।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা