বিপদে, সংকটে বই মানুষের জীবনে অনিঃশেষ প্রেরণার উৎস-রবি উপাচার্য


বিপদে, সংকটে বই মানুষের জীবনে অনিঃশেষ প্রেরণার উৎস-রবি উপাচার্য
২৬ জানুয়ারি (রবিবার) বিকাল ৫.০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার সদস্যদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার প্রদান করেন।, উপহার প্রদান করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম বলেন, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা প্রণয়ন করেছেন, তার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তোমাদের তৈরি হতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে হবে এবং তদুনাযায়ী কাজ করার মধ্যেই স্বদেশপ্রেম নিহিত। এ কারণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। এসময় আলোকবর্তিকার তরুণ আলোকচ্ছটরা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন এবং গ্রন্থ উপহার দেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বই উপহার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা সভাপতি সুমনা আক্তারসহ তরুণ আলোকচ্ছটারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ