প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২৫

বিয়ের আগে বর-কনের যে ৪ টেস্ট করানো প্রয়োজন


বিয়ের আগে বর-কনের যে ৪ টেস্ট করানো প্রয়োজন
বিয়ের আগে অনেক পরিবারই কনে ও বর-এর রাশিফল মিলিয়ে দেখে। ভবিষ্যতের সুখী দাম্পত্যের ইঙ্গিত পাওয়ার আশায় এটা করা হয়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় উপেক্ষিত থেকে যায় – সেটা হল হবু বর-কনের শারীরিক স্বাস্থ্য। সফল, সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য শুধু মানসিক মিলই নয়, শারীরিক সুস্থতাও খুব গুরুত্বপূর্ণ। তাই বিয়ের আগে কয়েকটি মেডিকেল টেস্ট করানো দরকার, যাতে ভবিষ্যতের যেকোনো সমস্যা আগে থেকেই বোঝা যায় এবং তার জন্য প্রস্তুতি নেওয়া যায়। বন্ধ্যত্ব পরীক্ষা: এই টেস্টের মাধ্যমে বোঝা যায় মহিলার ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর স্বাস্থ্য কেমন। বন্ধ্যত্বের নির্দিষ্ট কোনো উপসর্গ না থাকায় এটি আগেভাগে জানা কঠিন। ভবিষ্যতে যদি সন্তান নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই টেস্ট অনেক সাহায্য করতে পারে। রক্তের গ্রুপের মিল: অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না, কিন্তু সন্তান নিতে চাইলে রক্তের আরএইচ ফ্যাক্টর (রিসাস ফ্যাক্টর) মিল থাকা জরুরি। আরএইচ অসামঞ্জস্য থাকলে গর্ভাবস্থায় জটিলতা তৈরি হতে পারে, এমনকি দ্বিতীয় সন্তানের জন্য তা প্রাণঘাতীও হতে পারে। বংশগত রোগের টেস্ট: অনেক রোগ আছে যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, যেমন স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, কিডনি রোগ, ডায়াবেটিস। এগুলোর জন্য আগেভাগেই টেস্ট করিয়ে রাখা ভালো। তাতে প্রয়োজনে আগাম চিকিৎসাও শুরু করা যায়। যৌনবাহিত রোগের টেস্ট: বর্তমানে বিবাহের আগেই অনেকেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন, তাই উভয়েরই এসটিডি টেস্ট করানো জরুরি। এই টেস্টে জানা যায় এইচআইভি এইডস, গনোরিয়া, হার্পিস, সিফিলিস, হেপাটাইটিস সি-র মতো রোগ আছে কি না। এগুলোর কিছু কিছু আজীবন থেকে যায় ও জীবনসংকট তৈরি করতে পারে।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান