বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেফতার


বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো.জহিরুল ইসলাম রাফি (২০) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, তাকে পুলিশ উপজেলার উত্তর বীজবাগ গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতার রাফি উপজেলার উত্তর বীজবাগ গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আট মাস আগে কিশোরীকে তার চাচাতো ভাই রাফি কেউ ঘরে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ গত ১০ জানুয়ারি কিশোরীকে পুনরায় বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, পরে বিয়ের কথা বললে রাফি টালবাহানা শুরু করেন। বিয়ের জন্য বিভিন্ন ধরনের চাপ দেওয়া হলেও রাজি না হওয়ায় অবশেষে চাচাতো ভাইসহ তিনজনের বিরুদ্ধে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সেনবাগ থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক   ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ   এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের   রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ   ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার   তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ   অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ   গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত   কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত