মারিউপোল সফরে কী দেখলেন পুতিন?


মারিউপোল সফরে কী দেখলেন পুতিন?
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত নগরী মারিউপোলে নিজে রাতে গাড়ি চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম মারিউপোল সফর করলেন পুতিন। বিবিসির দাবি, পুতিন মারিউপোলের বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা নিজে গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন। এ সময় তাকে পাশে বসা সঙ্গীর সঙ্গে আলোচনাও করতে দেখা গেছে। ক্রেমলিন জানিয়েছে, শনিবার দিবাগত রাতে পুতিন মারিউপোল পরিদর্শন করেন এবং তিনি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তেই এই ভ্রমণে যান। ইউক্রেনের দাবি, পুতিনের এই সফর প্রতীকী। কারণ মারিউপোলই রুশ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই শহরে ভ্রমণ করে পুতিন ভিন্ন কোনো বার্তা দিতে চেয়েছেন। মারিউপোলের বিভিন্ন এলাকায় হেঁটেও দেখেছেন পুতিন। কিছু জায়গায় তাকে থামতেও দেখা গেছে। তবে এই সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।

সর্বশেষ :

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের   চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের   বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?   মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ   ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে?   এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত   গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক   যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার