মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার( ১ জুন ) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন টরকী দক্ষিণকান্দী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় জেলায় মাদক বিরোধী অভিযান চলাকালে ডিবির এসআই রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্সসহ টরকী দক্ষিণকান্দী আলমগীর মুন্না মৃধার বসতবাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালান।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতা রকৃতরা হলো:
আলমগীর মুন্না মৃধা ৫০, পিতা মরণ আলী মৃধা, সাং টরকী দক্ষিণকান্দী আকাশ মিয়া ২৮, পিতা নাগর ফরাজী, সাং টরকী মধ্যপাড়া তপু মিঝি ৩৬, পিতা নুর হোসেন মিঝি, সাং টরকী সুমন মিঝি ২৯, পিতা জাকির হোসেন মিঝি, সাং টরকী সর্ব থানা ও জেলা মুন্সীগঞ্জ।মুন্সীগঞ্জ ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।