মেঘনায় নৌকা ডুবি: ১৬ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার


মেঘনায় নৌকা ডুবি: ১৬ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড স্থানীয় জেলেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। এর আগে, গতকাল ক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। মেঘনা নদীল মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। তাৎক্ষণিক হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। পরে শনিবার সকাল ৭টার দিকে ঘটনার ১৬ ঘন্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড নিখোঁজ শ্রমিক শাহজাহানের মরদেহ উদ্ধার করে। হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ তমরদ্দি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ হস্তান্তর করে।

সর্বশেষ :

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা   নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার   গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন   মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা   জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও   সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন   বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন   “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা